চুয়াডাঙ্গা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হামলা করেছে বিএনপি-জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad
৩৯

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা বিএনপি-জামায়াত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, হামলা করতে গিয়ে এক শিবির নেতা আহত হয়ে পরে মারা গেছেন। আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা গেছেন। এ ঘটনায় বিএনপি নেতা ফজলে রাব্বীসহ ৮১ জন গ্রেপ্তার হয়েছেন। ফজলে রাব্বী এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি বলেন, আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় যাকে বলেন, তাদের কয়েক হাজার লোকের বসবাস হচ্ছে পঞ্চগড়ের আহমদনগরে। প্রতিবারই তারা দুই দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান করেন। এবারো সে ধর্মীয় অনুষ্ঠান করতে যাওয়ায় আমরা যা দেখেছি, জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্ট এবং বিএনপি নেতারা একত্রিত হয়ে তাদের এই অনুষ্ঠানটি করতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানেও আগুন জ্বালিয়ে দেয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা যান। একইসঙ্গে মারামারি করতে গিয়ে শিবিরের এক নেতা আহত হয়েছিলেন এবং পরে মারা যান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বী আছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন এই অনুষ্ঠান বন্ধ করতে তারা এসেছিলেন। সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, সেখানে র‌্যাবের এক সদস্যকে আহত করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। র‌্যাবে একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নিরাপত্তা বাহিনী সেটা মোকাবিলা করেছে। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত আছে। যারাই মামলা দিচ্ছেন সেটা নেওয়া হচ্ছে। মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান হয়। প্রতি বছরই বিএনপি-জামায়াত এ নিয়ে নানা কথা বলে। এবার তারা এতো বেশি মারমুখী হয়ে উঠেছিল কেন সেটা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপি বলছে এটা সরকার করিয়েছে– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি জনগণের কাছে প্রশ্ন রাখবো এটা বিএনপি করিয়েছে কিনা। আওয়ামী লীগ কখনো এমন ঘটনা ঘটিয়েছে কিনা। আপনারা দেখেছেন, ২০১৪ সালে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এমনকি গরুভর্তি গাড়ি পোড়ানো হয়েছে। তারা এমন অনেক ঘটনা ঘটিয়েছেন। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের বিপক্ষে আওয়ামী লীগ কখনো যায় না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে কোনও সন্ত্রাসী হুমকি নাই বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৫ মার্চ গণহত্যা দিবস। সেদিন রাত সাড়ে ১০টায় এক মিনিটের জন্য ব্লাক আউট পালন করা হবে সারা দেশে। প্রতিবারের মতো এবারো কারাগার, হাসপাতাল ও শিশু পল্লী সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।

আপডেট : ১১:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩