চুয়াডাঙ্গা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ইমরান খানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

Padma Sangbad
৪০

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের উসকানিমূলক বক্তব্য টিভিতে সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ)। ইমরান খানের রেকর্ড করা বক্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পিইএমআরএ।

এক বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে পাকিস্তানে আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার লাহোরের বাসভবনের সামনে রোববার (৫ মার্চ) সমবেত হয় হাজারো সমর্থক।

তোশাখানা মামলায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনা বারবার অমান্য করায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কের বাসভবনে যান।

সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো কিছুর কাছে মাথা নত করিনি। আপনাদেরও করতে দেবো না। ’

আপডেট : ১১:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩