চুয়াডাঙ্গা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত

Padma Sangbad
৯৮

অনলাইন ডেস্ক।

পাকিস্তানে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। খবর জিও নিউজের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেশটির পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জিও নিউজ জানিয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিলো। অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে সতর্কতা জারি

পুলিশের বরাত দিয়ে জিও জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে। তবে অন্ধকারে উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে।

এদিকে এই সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা আহতদের সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

আপডেট : ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩