চুয়াডাঙ্গা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের উপর হামলা : টুকু-নয়ন চার দিনের রিমান্ডে

Padma Sangbad
১১১

পুলিশের উপর হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শফি উদ্দিন তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড দেওয়া অপর আসামিরা হলেন, মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।
এর আগে শনিবার রাতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদি হয়ে বিএনপি’র নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১শ’ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় মিছিলকারীরা ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে । এতে এক পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য আহত হন।

আপডেট : ১০:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২