চুয়াডাঙ্গা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার-শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

Padma Sangbad
১০৭

আরিফুজ্জামান আরিফ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এছাড়া স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা গুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে।এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।তিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার।

বুধবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরাতন বই তুলে দিত। অথচ বর্তমান শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে চকচকে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে।সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অব কাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন শওকতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্টাতা সভাপতি ড. মশিউর রহমান, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজামান মুকুল,গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান তবি, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনগন।

আপডেট : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২