চুয়াডাঙ্গা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষকের উপর ভাইস চেয়ারম্যানের হামলা!

Padma Sangbad
১১৯

অনলাইন ডেস্ক।।
প্রধান শিক্ষকের উপর হামলা চালালেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা।
এমন অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের বিরুদ্ধে।
তার নেতৃত্বে নবীনগরের লাউর ফতেহ্পুর আর এন টি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানের উপর হামলা চালানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, উপজেলা পরিষদের ফটকে ভাইস চেয়ারম্যান সাদেকসহ আরও প্রায় ৩০-৪০ জন মিলে শিক্ষক আল আমিনকে বেধরক মারধর করছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল ৩ টার দিকে আল আমিন খান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাক্ষাৎ শেষে ফেরার সময় এ হামলার শিকার হন।
এদিকে প্রধান শিক্ষককে মারধরের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা বিদ্যালয়সহ আশেপাশের স্কুলগুলোর ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান সাদেক ও তার পালিত বাহিনীর শাস্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়ে। এ বিষয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আল আমিন খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্কুলের এডহক কমিটির বিষয়ে পরামর্শ করে ফিরছিলাম। পথে পরিষদের গেটেই ভাইস চেয়ারম্যান সাদেকের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হাতে বেধরক মারধরের শিকার হই। হামলাকারীদের যথাযথ বিচার চাই। এমন ঘটনায় সপরিপারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, ম্যানেজিং কমিটির নাম জমা দিতে দেরি করায় কিছু কর্মী প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়েছিল। তিনি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হাত থেকে শিক্ষককে বাঁচিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০১:১৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১