চুয়াডাঙ্গা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেলসহ একাধিক ট্রেন আটকে

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১১৪

অনলাইন নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিতে রেললাইনে ধস নামায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিরাপত্তার কারণে আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে দার্জিলিং মেল, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকে পড়ে।
রেল সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির জেরেই ভোররাতে নিউ ফরাক্কার কাছে রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রেলের প্রকৌশলী ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত লাইনের পাশাপাশি একটি লাইন ব্যবহার করে ধীরগতিতে আপ ও ডাউন—দুই দিকের ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ফলে যাত্রীদের ভোগান্তি ও ট্রেনের সময়সূচিতে পরিবর্তনের আশঙ্কা রয়েছে।
নিউ ফরাক্কার এই রেলপথ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় ধসের প্রভাব একাধিক ট্রেনের ওপর পড়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন।
সড়কেও ধস, বিপর্যস্ত যোগাযোগ
এদিকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ডাকবাংলা থেকে ঝাড়খণ্ডের পাকুড় রোডের পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের একটি অংশে ফের ধস নেমেছে। এতে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এমনকি পায়ে হেঁটেও ওই এলাকা পার হওয়া কঠিন হয়ে পড়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে সামসেরগঞ্জ থানা ও ডাকবাংলা সাব-ট্রাফিক গার্ডের পুলিশ। টানা বর্ষণে একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগে বিপর্যয় দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আপডেট : ১০:৪২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬