চুয়াডাঙ্গা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

Padma Sangbad
৪২

অনলাইন ডেস্ক।

বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে চলে গেছেন না ফেরার দেশে। ৮২ বছর বয়সে তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।

দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন পেলে। কাতার বিশ্বকাপ চলাকালে তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে সেসময় তার শরীরে ক্যানসারের কেমো দেওয়া সম্ভব হয়নি।

চিকিৎসক তার শারীরিক অবস্থা এতদিন স্বাভাবিক হিসেবে দাবি করে আসছিলেন। হাসপাতালে তিনি পরিবারসহ বড়দিন উদযাপনও করেছেন। এর ৪ দিন পর মারা গেলেন ব্রাজিলের এই মহাতারকা।

ফুটবলকে সারাবিশ্বে যে ক’জন জনপ্রিয় করেছেন তার মধ্যে অন্যতম পেলে। এ জন্য তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে।

ফুটবল ইতিহাসে পেলেই একমাত্র খেলোয়াড় যার বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে তিনটি। ১৯৫৮, ’৬২ ও ‘৭০-এই তিনবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করে ফুটবল ইতি

আপডেট : ১০:১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২