চুয়াডাঙ্গা ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলের রাজধানী যশোরের গদখালীতে এই প্রথম শুরু হলো তিন দিন ব্যাপী “ফুল উৎসব”

Padma Sangbad
১০০

আরিফুজ্জামান আরিফ।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীতে এই প্রথম শুরু হলো তিন দিন ব্যাপী “ফুল উৎসব”।

ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পানিসারায় ফুলের রাজধানীতে মনোমুগ্ধকর পরিবেশে ফুল উৎসবের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক এর সভাপতিত্বে ৩দিন ব্যাপি এ ফুল উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, আজকের এই ফুল উৎসব হবে গদখালীর ফুলের রাজ্যের জন্য এক উন্নয়নের মাইল ফলক। দেশের সর্ববৃহৎ ফুল সেক্টরে প্রতিবছর এই ফুল উৎসব অব্যাহত ভাবে জাঁকজমকপূর্ণ করে উৎসবে মেতে উঠবে ফুল প্রেমি ও ফুলের সাথে জড়িত সংশ্লিষ্টরা।

ফুল সেক্টরকে আরো গতিশীল ও ব্যাপক উন্নয়নে তরান্বিত করতে সব সময় সহযোগিতা উপজেলা ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে গদখালীর পানিসারায় তিন দিন ব্যাপী ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণের উপপরিচালক মঞ্জরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ফুলের রাজ্য খ্যাত গদখালীকে আরো গতিশীল ও বর্তমান ফুল সেক্টরকে উন্নয়নে তরান্বিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গদখালীর ফুলের রাজ্যে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ ফুল উৎসব চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

পরে,ফুল চাষে অবদান রাখাই আট জন পুরুষ ও এক মহিলা চাষীকে সম্মাননা স্বাকর প্রদান করা হয়।।

আপডেট : ০৯:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩