বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন

মোঃ রুবেল আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির উপস্থিতিতে তার আগৈলঝাড়া উপজেলার শেরালস্থ’ বাসভবনে বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,জেলা মহিলা আওয়াামী লীগের নেতৃবৃন্দ,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী স্বাক্ষরিত এক পত্রে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু) কে সভাপতি,সহ-সভাপতি শিউলি আক্তার,মনোয়ারা বেগম,রেহানা বেগম,রিনা মল্লিক কে,সৈয়দা নাদিরা পারভীন (সানু) কে সাধারণ সম্পাদক,যুগ্ন সাধারন সম্পাদক আয়শা আক্তার,সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম,সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম,সাংগঠনিক সম্পাদক নুপুর রানী দাস ও নিবার্হী সদস্য পদে সোহেলী পারভীন নিয়ে নতুন কমিটি ঘোষনা করা হয়। উল্লেখ্য গতকাল নতুন কমিটির সদস্যরা পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে ফুলের শুভেচ্ছা জানান।


















