চুয়াডাঙ্গা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্য বিয়ে বন্ধে কোনো আপোষ করা হবে না : ডিসি

Padma Sangbad
৪৪

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বাল্য বিয়ে বন্ধে কোনো আপোষ করা হবে না। যে কোনো মূল্যে বাল্য বিয়ে শূন্যের কোটায় আনতে হবে। পুরোপুরি বন্ধ করতে না পারলেও যশোরে আমরা এ হার কমাতে পেরেছি। এ প্রচেষ্টা অব্যাহত আছে। কাজী ও আইনজীবীসহ; যারা অনৈতিকভাবে এ কার্যক্রমে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার বাল্য বিয়ে প্রতিরোধে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরিতে দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যশোর সার্কিট হাউসে বাল্য বিয়ে প্রতিরোধে জেলা কমিটির সদস্যদের নিয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বাল্য বিয়ে নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নে পরিকল্পনা নির্ধারণে এ কর্মশালার আয়োজন করা হয়। সকাল দশটায় কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র হায়দার গনি খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের সমন্বয়কারী কাজী মফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
রূপান্তর ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও যশোর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান, জাতীয় মহিলা সংস্থা যশোরের সভাপতি লাইজু জামান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকসহ বাল্য বিয়ে প্রতিরোধে জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩