চুয়াডাঙ্গা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের রাতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন সোহান, শোকে নিস্তব্ধ পাঁজিয়া

Padma Sangbad
১১২

যশোর কেশবপুর প্রতিনিধি:

যে রাতে বিয়ে করতে যাবেন, সেই রাতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের তরুণ সোহান (২৮)। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থেমে যায় বিয়ের সব আনন্দ। নববধূর আগমনের অপেক্ষায় থাকা সেই বাড়িতে নেমে আসে হাহাকার আর কান্না।

নিহত সোহান পাঁজিয়া ইউনিয়নের যুবদলনেতা সোহরাব হোসেনের একমাত্র সন্তান। আকিজ গ্রুপে চাকরির সুবাদে তিনি কুষ্টিয়ায় বসবাস করতেন। মায়ের অসুস্থতার কারণে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করে তাঁকে বাড়িতে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কনে পক্ষের লোকজনের আসার কথা ছিল। সেই উপলক্ষে সকালে কুষ্টিয়া থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সোহান। হঠাৎ স্ট্রোকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

শুক্রবার সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সোহানের জানাজা অনুষ্ঠিত হয়।

পাঁজিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান বলেন, একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

স্থানীয় বাসিন্দা হাচান গাজী বলেন, সকাল থেকে যে বাড়িতে বিয়ের আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে হঠাৎ এমন শোক নেমে আসবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। ছেলেটা ছিল খুবই নম্র ও ভদ্র। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১২:০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬