চুয়াডাঙ্গা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার।। দাফন করলেন পুলিশ ও এলাকাবাসী

Padma Sangbad
২৯

আরিফুজ্জামান আরিফ।। বেনাপোলের
ভবারবেড় স্টেশন রোডস্থ বটতলা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃদ্ধের কোন পরিচয় ও পরিবারের সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় দাফন সম্পন্ন করেছে পোর্ট থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে সে ভবারবেড় স্টেশন এলাকার বটতলায় থাকতেন। ভবারবেড় গ্রামের অনেকেই তাকে খাবার দিতেন। প্রতিদিনের ন্যায় আজও বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টায় খাবার দিতে গিয়ে দেখে সে মারা গেছে। তার কোন সঠিক পরিচয় জানে না এলাকাবাসী।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন,
ভবারবেড় গ্রামবাসীর মা মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঠিক কোন পরিচয় ও পরিবারের কোন খোজ না পাওয়ায় এলাকাবাসীর সহযোগীতায় ভবারবেড় কবরস্থানে বৃদ্ধকে দাফন করা হয়েছে।

আপডেট : ১০:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১