চুয়াডাঙ্গা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল ৪ যানবাহন

Padma Sangbad
৯১

অনলাইন ডেস্ক।।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের ওপর ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ছড়িয়ে পড়া ডিম সংগ্রহ করতে সেখানে জড়ো হন।

এ সময় দ্রুতগতিতে আসা ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অনেকে আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেসের বাসসহ অন্তত চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, ডিমবোঝাই একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হলে সেটি উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন লোকজনের ওপর উঠে গেলে বেশ কয়েকজন মারা যান। তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুদ্দিন বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট : ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬