চুয়াডাঙ্গা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনকে আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে

Padma Sangbad
৩১

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আইজিপি র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এর আগে আইজিপি মামুন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আপডেট : ১০:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২