চুয়াডাঙ্গা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর চৌগাছা হতে দুই মানব পাচার কারি গ্রেফতার

Padma Sangbad
৪৩

দৈনিক পদ্মা সংবাদ।visit for latest bangla news 24/7 www.padmasangbad.com

র‌্যাবের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধার, মানব পাচার চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেফতার।

গত ২৫ অক্টোবর ২০২২ তারিখ ভিকটিম পৃথিবী রাজ সাহা এর সাথে আসামী হাসান আলীর মোবাইল ফোনের মাধ্যমে কথা হয় যে, ভিকটিমকে সে পার্শ্ববর্তী দেশ ভারতে চাকুরি পাওয়ার ব্যবস্থা করবে। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ২০২২ তারিখ ভিকটিম বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনা আসে। খুলনায় একদিন অবস্থান করে গত ২৯ অক্টোবর ২০২২ তারিখ ভিকটিম পৃথিবী রাজ সাহাসহ আরো ২ জনকে পাচার করার উদ্দেশ্যে আসামী হাসান আলী যশোর নিয়ে যায়। সেখানে হাসান আলী আসামী মোঃ আজাহার উদ্দিন ও মোঃ কোরবান আলীদ্বয়ের নিকট ভিকটিমদেরকে পাচারের উদ্দেশ্যে হস্থান্তর করে। বিষয়টি র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে। আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অদ্য ৩০ অক্টোবর ২০২২ তারিখ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মানব পাচার চক্রের মূলহোতা ১। মোঃ আজাহার উদ্দিন(২৭), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ ও তার সহযোগী ২। মোঃ কোরবান আলী(২৪), থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে এবং ভিকটিম ১। পৃথিবী রাজ সাহা(২২), ২। মোঃ ইমাদুল(২০) ও ৩। মোঃ আব্দুর রহিম(২৮) দেরকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ ৫ জনকে আসামী করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৮:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২