চুয়াডাঙ্গা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বনানী হতে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার ১

Padma Sangbad
৪৮

নিজস্ব প্রতিবেদক।

রাজধানীর বনানী হতে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ আনুমানিক ১১১৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন মহাখালী টিবি গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সবুর উদ্দিন (৫০), পিতা-মৃত মফিজ উদ্দিন, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৬৯.৬৯ লিটার বিয়ার, ৭২ লিটার বিদেশী মদ, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, ০১ টি মোবাইল ফোন এবং নগদ-৩৪৮৫/- টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে যানবাহন ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ পরিবহণ করে বনানী থানা এলাকা সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৪:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩