চুয়াডাঙ্গা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে সৌদি যাবে বাংলাদেশ ফুটবল দল

Padma Sangbad
৩৭

কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে ও স্থানীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে শনিবার (৪ মার্চ) রাতে সৌদি আরব যাবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় বিমানযোগে রিয়াদ যাবে ১৩ সদস্যের দল। রিয়াদ থেকে ডমেস্টিক ফ্লাইটে মদিনায় পৌঁছাবেন তারা।

ওমরাহ হজের মৌসুম হওয়ায় ফ্লাইটের টিকেট সংকটের কারণে পুরো দল একসঙ্গে সফর করতে পারছে না। বাকি সদস্যরা রোববার (৫ মার্চ) ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে ১০ দিনের জন্য অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া স্থানীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টাও রয়েছে।

লিগে এক রাউন্ড বাকি থাকতেই বসুন্ধরা কিংসের ম্যাচ শেষ হয়েছে। ফলে তারা আগেই প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সিংহভাগ ফুটবলারই বসুন্ধরা কিংসের। কিংস থেকে এবারের ক্যাম্প ডাক পেয়েছেন ১২ জন ফুটবলার। ফলে আজ কিংসের ফুটবলাররা মদীনায় যাচ্ছেন। তাদের সঙ্গে থাকবেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও ট্রেইনার ইভান রাজলভ। আগামীকাল অবশিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও রওনা দেবেন।

সাধারণত জাতীয় ফুটবল দলের ক্যাম্প হলে ফুটবলারদের আগে রিপোর্ট করতে হয়। সৌদিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণে অনেকটা বিলম্ব হওয়ায় ফুটবলাররা আজ রাত সাড়ে দশটায় সরাসরি বিমানবন্দরে আসবেন। পরদিনও একই সময়ে যাত্রা করবেন বাকিরা।।

আপডেট : ১১:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩