চুয়াডাঙ্গা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Padma Sangbad
১২৮

অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন। পরিদর্শনকালে জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিতর্কিত ফোনালাপও শোনেন তিনি।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের প্রকৃত রূপ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বকে জাতীয় স্মৃতিতে ধারণ করার ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক উদ্যোগ। ফ্যাসিবাদের সময়ে গুম ও খুনকে স্বাভাবিক একটি বিষয় বানিয়ে ফেলা হয়েছিল।’

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আলোকচিত্র, সংগৃহীত স্মারক, দলিলপত্র ও শহীদদের স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন তিনি। একপর্যায়ে গ্যালারিতে রক্ষিত লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড শোনেন।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৩:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬