চুয়াডাঙ্গা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

Padma Sangbad
৯০

পবিত্র শবে বরাতের রাতে সবধরনের আতশবাজি বহন ও ফাটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৭ মার্চ (১৪ শাবান, ১৪৪৪ হিজরি) রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

সোমবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামী ০৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

আপডেট : ১১:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩