চুয়াডাঙ্গা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনার অবমাননা: ভুল স্বীকার করে ক্ষমা চাইল চার কিশোর, সতর্কবার্তায় মুক্তি

Padma Sangbad
৪৬৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চার কিশোর নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের সম্মিলিত উদ্যোগে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে শেষবারের মতো সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থানার চত্বরে আয়োজিত এক বৈঠকে এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে কিশোরদের সতর্ক করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার নেওয়া হয়।

ঘটনার পর চার কিশোর একটি ভিডিও বার্তায় দেশবাসী ও স্থানীয়দের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। তারা জানায়,
আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এ ঘটনার জন্য আমরা গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত। ভবিষ্যতে এমন কাজ আর করবো না এবং অন্যদেরও এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই।

এ ঘটনায় কিশোরদের অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাদের সঠিক পথে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযুক্তদের মধ্যে দুইজন নাবালক এবং অপর দুইজন এসএসসি পরীক্ষার্থী। তিনি বলেন, স্থানীয়দের অনুরোধ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রথমবারের মতো মানবিক বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজুল আলম, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য- হাবিবুর রহমান বুলেট, মাহাবুবউল ইসলাম খোকন, শরিফ উদ্দিন, নাহারুল ইসলাম,দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক- আহসান হাবীব মামুন,দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক তানভীর অনিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রিফাত, দর্শনা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব- রাশেদ মল্লিক।
তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই কিশোরদের সংশোধনের সুযোগ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৩০ মার্চ) বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী স্থাপন করে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।।

আপডেট : ১১:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬