চুয়াডাঙ্গা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

Padma Sangbad
৪৯

শার্শা সংবাদদাতা।।

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমীনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার পাঁচভুলট গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আল-আমীন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলট গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাঁচভুলট দক্ষিণপাড়ায় নিজ বাড়ি থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমীনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আল-আমীন শার্শা থানার এসসি নং-২৯৯/২০ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত আসামি। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১২:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬