চুয়াডাঙ্গা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ ুর এক নারী কর্মীর মৃত্যু

Padma Sangbad
৪১

আরিফুজ্জামান আরিফ।।শার্শায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নূর ইসলাম নামে একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।

পুুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুত গতীর ট্রাক তার মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আপডেট : ১১:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২