চুয়াডাঙ্গা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের নিমন্ত্রণে

Padma Sangbad
৫৩

মীর এনামুল হক।।

হলুদ খামেতে রঙিন হেমন্ত
সোনালী ধানের শীষে,
মাঠে সরিষার ফুলেতে ভরেছে
কৃষকের হাসি মিশে।
নতুন ধানের চালের গুঁড়ায়
পিঠা উৎসব গাঁয়ে,
কুয়াশার ভোরে আসিবে তোমরা
শিশির ভেজা পায়ে।
খেজুর রসের গুড়ের পায়েস
মোয়া-মুড়ি রবে সাথে,
চিতই,কুশলী,ভাপা, পুলিপিঠা
মা’দেবে তুলিয়া পাতে।
উঠানের রোদে মাদুর বিছিয়ে
একসাথে সবে খাবে,
সারাদিন শেষে গলাগলি করে
খড় বিছানায় শোবে।
শালিকের ডাকে,দোয়েলের শিষে
তোমরা উঠবে জেগে,
শিউলি,গোলাপ কুসুম ফুটিবে
শিশির জড়ানো বাগে।

আপডেট : ১১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

শীতের নিমন্ত্রণে

আপডেট : ১১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
৫৩

মীর এনামুল হক।।

হলুদ খামেতে রঙিন হেমন্ত
সোনালী ধানের শীষে,
মাঠে সরিষার ফুলেতে ভরেছে
কৃষকের হাসি মিশে।
নতুন ধানের চালের গুঁড়ায়
পিঠা উৎসব গাঁয়ে,
কুয়াশার ভোরে আসিবে তোমরা
শিশির ভেজা পায়ে।
খেজুর রসের গুড়ের পায়েস
মোয়া-মুড়ি রবে সাথে,
চিতই,কুশলী,ভাপা, পুলিপিঠা
মা’দেবে তুলিয়া পাতে।
উঠানের রোদে মাদুর বিছিয়ে
একসাথে সবে খাবে,
সারাদিন শেষে গলাগলি করে
খড় বিছানায় শোবে।
শালিকের ডাকে,দোয়েলের শিষে
তোমরা উঠবে জেগে,
শিউলি,গোলাপ কুসুম ফুটিবে
শিশির জড়ানো বাগে।