সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটি পুনর্গঠন

অনলাইন ডেস্ক।।
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
পুনর্গঠনের ফলে বাণিজ্য, শিল্প, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে পরিবর্তন এসেছে। বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য (এমপি) সৈয়দ জয়নুল আবেদীনের বদলে দলটির আরেক এমপি কামাল হোসেনকে যুক্ত করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আবদুল্লাহর বদলে মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আবদুস সালাম আজাদ এবং জামায়াতের এমপি আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলটির আরেক এমপি এনামুল হককে কমিটির সদস্য করা হয়েছে।
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আল ফারুক আবদুল লতিফের বদলে সংরক্ষিত আসনের জামায়াত জোটের তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এনসিপির আতিকুর রহমান মোজাহিদের বদলে জামায়াতের মীর আহমাদ বিন কাসেমকে সদস্য করা হয়েছে।
























