সাতক্ষীরায় ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার বাঁকাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ২ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
আটক যুবকের নাম মো. মিঠু (২৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর ছেলে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার বাঁকাল
ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মিঠুকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা ১৮ট স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক যুবককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।।






















