চুয়াডাঙ্গা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ১২

Padma Sangbad
২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গাছে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম টিপু মিয়া। তিনি দিরাই উপজেলার আলীরগর গ্রামের বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে যাত্রী নিয়ে একটি বাস দিরাইগামীর দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী টিপু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আরেকজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১০:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২