চুয়াডাঙ্গা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তৃতীয় আসামি গ্রেফতার, পলাতক দুজনের খোঁজে অভিযান

Padma Sangbad
১১৮

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তঘেঁষা আইট গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ আরও একজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় অভিযান চালিয়ে নয়ন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের দিনু মোল্লার পুত্র।

জানা যায়, গত ২৬ মার্চ সামন্তা বাগদিয়ার আইট গ্রামের ওই কিশোরী শিক্ষার্থী এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযোগ রয়েছে, একই গ্রামের নয়ন, শাওন, আমিন ও হযরত — এই চারজন মিলে তাকে ধর্ষণ করে।

ঘটনার পর থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ ইতোমধ্যে হযরত ও রাজুকে আলাদা অভিযানে গ্রেফতার করেছিল। তারা দুজনই আদালতে স্বতন্ত্রভাবে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহেশপুর ও চুয়াডাঙ্গা পুলিশের যৌথ অভিযানে নয়নকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি শাওন ও আমিনকে ধরতে একাধিক স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আপডেট : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬