চুয়াডাঙ্গা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ দিয়ে প্রতিরাতে ৩০ জাহাজ চলাচল করছে: ট্রাম্প

Padma Sangbad
৫৪

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সঙ্গে নতুন কর্যে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির পরিস্থিতি ‘অত্যন্ত ভালো’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতিদিন রাতে গড়ে ৩০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে বলে দাবি করেছেন ট্রাম্প।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। আপনারা জানেন, আমরা নিয়ন্ত্রণ নিচ্ছি।’

তিনি বলেন, গত রাতেও অনেক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতিরাতে গড়ে ৩০টি জাহাজ পার হচ্ছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেলও বিশ্ববাজারে যাচ্ছে। এ কারণেই তেলের দাম আশঙ্কা অনুযায়ী বাড়েনি বলেও দাবি করেন তিনি।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইরানে মূল্যস্ফীতি ৩৫০ শতাংশে পৌঁছেছে, কার্যকর কোনো মুদ্রা নেই এবং দেশটির সেনাদের বেতন দেওয়াতেও সমস্যা হচ্ছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতাদের বড় একটি অংশ নিহত হয়েছেন এবং দেশটির নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির নজরদারি ব্যবস্থারও প্রায় পুরোটা অচল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত করবে না পরিস্থিতি কী হয়, তা দেখা হবে।

ইরানের বর্তমান নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি আসলে মনে করি না, তারা নিজেরাই জানে তাদের নেতা কে।’

আপডেট : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬