চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

Padma Sangbad
১০৪

আন্তর্জাতিক ডেস্ক।।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার এমটি আল দাসমা। হামলার সময় জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিকসহ অন্যান্য ক্রু সদস্য উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজে থাকা সব নাবিক ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ট্যাংকারটিতে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন থেকে ছোড়া কোনো বস্তু, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের বুখা এলাকা থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে।

কুয়েতি সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ট্যাংকারের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর জাহাজটি ওই এলাকায় অবস্থান করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, এমটি আল দাসমায় থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। হামলার ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, ২১ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় কুয়েতি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজে থাকা ভারতীয় নাবিকসহ অন্যান্য ক্রু সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের হামলা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে উদ্বেগ তৈরি করতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আপডেট : ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬