চুয়াডাঙ্গা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির অবস্থা অপরিবর্তিত, মস্তিষ্কের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক

Padma Sangbad
৩০৭

অনলাইন ডেস্ক।।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার এখনো কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। একই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এসব তথ্য জানান। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চিকিৎসায় যুক্ত ওই চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই ওসমান হাদির রিপিট সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমে যাওয়া) এবং অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। সব মিলিয়ে তার মস্তিষ্কের পরিস্থিতি এখনো অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে।

ফুসফুসের অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে ওসমান হাদির শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে তার ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

এর আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা থেকে যে ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) দেখা দিয়েছিল, সেটির অবস্থাও বর্তমানে অপরিবর্তিত রয়েছে। তবে নতুন করে কোনো সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।

চিকিৎসকদের মতে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো মস্তিষ্ক। ওসমান হাদির ব্রেন স্টেম ইনজুরি এখনো গুরুতর অবস্থায় রয়েছে।

বিদেশে পাঠানোর বিষয়ে চিকিৎসক বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি বিস্তারিত কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগী গ্রহণে সম্মত হলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।

তিনি আরও জানান, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে রয়েছে।

এদিকে রোববার সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা বলেছেন, যার সময়সীমা আগামী সোমবার রাতে শেষ হবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থাতেই রয়েছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তবে কিছু ইন্টারনাল রেসপন্স পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

আপডেট : ০৮:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫