শিরোনাম :
১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
চলতি এপ্রিলের প্রথম ১৪ দিনে দেশে মোট রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬০৭ মিলিয়ন মার্কিন ডলার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, গত ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনেই দেশে ১৭১ মিলিয়ন ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।
গত বছরের এপ্রিলের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। এ হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৭ হাজার ৮১৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২৩ হাজার ৬৯ মিলিয়ন ডলার। এর ফলে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

























