চুয়াডাঙ্গা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Padma Sangbad
১৮৮

যশোর প্রতিনিধি:

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই দিন যশোর ইনস্টিটিউট পরিদর্শন ও জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর আগমন উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসনের প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভা শেষে বেলা সাড়ে ১২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ ও উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে বিগত ১৭ বছর ধরে থমকে থাকা যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খাল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে নির্মিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সময় সাপেক্ষে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

জ্বালানি তেল সংকট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে জনগণের ভোগান্তি যেন না হয়, সে জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষত সেচ মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি জানান।

আপডেট : ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬