চুয়াডাঙ্গা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক রানা আহমেদের যাবজ্জীবন কারাদণ্ড

Padma Sangbad
৬১

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রানা আহমেদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনকে খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডিত রানা আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া গ্রামের হামিদুল হকের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকায় একটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩৯ বোতল ফেন্সিডিলসহ রানা আহমেদকে আটক করে পুলিশ। এ সময় ট্রাক থেকে অপর দুই আসামি পালিয়ে যায়। পরদিন তিনজনকে আসামি করে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট কে এম নুরুল হাসান রঞ্জু, অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমান ও অ্যাডভোকেট আতাউল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

আপডেট : ০৪:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬