প্রবাসী বাংলাদেশিরা ২০২৪ সালের অক্টোবর মাসে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের অক্টোবর মাসে পাঠানো রেমিট্যান্স থেকে ২১ দশমিক ৮৩ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- ২০২৩ সালের অক্টোবরে প্রবাসীরা ১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, গত অর্থবছরের একই সময়ে যা ছিলো ৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com