
স্টাফ রিপোর্টার ইমরান নাজির :
বুধবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা বাতাস। সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ওঠায় এর প্রভাবে দেশের উপকূলীয়সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে ঢাকায় বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিস ও কর্মস্থলমুখী মানুষ। অনেককে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটতে দেখা গেছে। অনেকে আবার বৃষ্টিতে দাঁড়ানো ছিলেন বিভিন্ন ছাউনির নিচে।
আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com