
যশোরের অভয়নগরে এক তরুণের বালিচাপা দেয়া মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার একতারপুর গ্রামের মুজিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির পাশ থেকে ওই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়।
মুজিবুর রহমানের মেয়ে বলেন, আমার ভাই আজ তিনদিন ধরে নিখোঁজ ছিল। আমার ভাই একজন মানষিক প্রতিবন্ধী, আমি আজ বাড়ি এসে ভাইয়ের খোঁজ করলে সবাই বলে আব্বু পাবনায় নিয়ে গেছে চিকিৎসার জন্য। কিন্তু আজ পাশের বাড়ির লোকেরা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওই মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে, এটা মানুষিক প্রতিবন্ধি শরিফুল ইসলাম শাকিবের মৃতদেহ। এ বিষয়ে পুলিশ কিছু বলতে পারছে না।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, মুজিবুর রহমানের নির্মাণাধীন ঘরে বালিচাপা দেওয়া একটি মৃতদেহ পাওয়া গেছে। আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উত্তোলন করবো।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com