চুয়াডাঙ্গায় রাজনৈতিক সহিংসতা ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদী সমাবেশ।
সমাবেশে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ খান রাজীব সহ জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা দ্রুত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com