আগামীকাল আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি এ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী মেলাটি বাংলাদেশের আইটি ও আইটিইএস পণ্য ও সেবা প্রদর্শনের লক্ষ্যে সবচেয়ে বড় প্রদর্শনী হবে।
সূত্র জানিয়েছে, এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির বিষয়টি আলোকপাত করবে এবং বাণিজ্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলাদেশি আইসিটি শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com