
অনলাইন ডেস্ক
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ প্রণালী খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
“আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”
তিনি আরও বলেন,
“আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।”
একই সঙ্গে তিনি পরিস্থিতিকে বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন,
“কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!”
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
📎 সূত্র
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com