
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। “ বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা ” প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ প্রমুখ। আলাচনা সভায় আটোয়ারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com