
মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের বসতবাড়ী সহ প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী (ডাংগা পাড়া) গ্রামের মৃত মুত্রæ বর্মনের পুত্র গণেশ চন্দ্র বর্মনের বসত বাড়ীতে বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) সন্ধাকালীন পূজার প্রদীপ জ¦ালানো হয়। অসাবধানতার কারণে সেই প্রদীপের আগুন ঘরে ভিতরে রাখা খড়ে লাগে। পরবর্তীতে আগুন বৈদ্যুতিক তারের সাথে লেগে মুহুর্তের মধ্যে চন্দ্র মোহনের পুত্র দেব নারায়ন, গণেশ চন্দ্র বর্মনের পুত্র সুমন্ত চন্দ্র বর্মন, ননি গোপাল, দেব নারায়নের পুত্র জগন্নাত চন্দ্র বর্মন (পান্না)’র বসতবাড়ীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে বসতঘর ও রান্নাঘর সহ মোট ১৩ টি টিনসেট ঘর পুড়ে ভূষ্মিভুত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ কামাল হোসেন জানান, অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ১১ টি গরু,১৩ টি ছাগল, হাঁস-মুরগী ও আসবাবপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই দিন রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে চাল,ডাল,তেল, লবন ও কম্বল দিয়ে তাৎক্ষনিক সহযোগিতা করেন এবং পরবর্তীতে সহযোগিতার আশ্বাস দেন। অগ্নিকান্ডের ঘটনায় আটোয়ারী থানায় একটি জিডি হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com