
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় ও ধমর্ীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করছে পবিত্র উদ-ই-মিলাদুন্নবী(সা:)। দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ইন্তেকালের স্মৃতিবিজড়িত হওয়ায় মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যময়। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) নামে পরিচিত। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ ,আটোয়ারী উপজেলা শাখা ব্যানারে গত ৬ সেপ্টেম্বর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ০৫ সেপ্টেম্বর দিবাগত রাতে বাদ এশা উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)-এর তাৎপর্য আলোচনা,মিলাদ,ক্বিয়াম,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ০৬ সেপ্টেম্বর থানা মসজিদ সহ বিভিন্ন মসজিদ, মাদরাসা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৃথক পৃথকভাবে দিবসটির তাৎপর্য বর্ণনা করে আলোচনা,শিক্ষাথর্ীদের মাঝে হামদ-নাদ, গজল, ইসলামিক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) দিবসের তাৎপর্য আলোচনায় বক্তারা বলেন, ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.)। মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর জন্মের আগে। গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তা য়ালা রাসুলুল্লাহ(সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে নুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী(সা.) বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ (মহান রাব্বুল আল-আমিনের নৈকট্য লাভ) করেন। পবিত্র কুরআন শরীফে বর্ণিত আছে, ‘ মহানবী(সা.)কে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আল-আমিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। বক্তারা বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশ। মহানবী(সা.) তার জীবদ্দশায় মদিনার সনদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা সহবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার এই শিক্ষা আমাদের জাতীয় জীবনে বিশেষভাবে প্রাসঙ্গিক। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দের চর্চার মাধ্যমেই আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো। অপরদিকে আটোয়ারী উপজেলা মডেল মসজিদ, হাসপাতাল মসজিদ, আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফসহ আরো বেশ কিছু মসজিদ.মাদরাসা, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালনের প্রস্তুতি গ্রহণ করেছেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com