
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। শনিবার ( ২১ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত দুঃস্থ অসহায় নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় এলাকার উন্নয়ন ও দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর সভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ জাকিয়া খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীগণ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com