
আটায়ারী (পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হিরোইন ও ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম রাজু রায়হান (২৪)। মাদক ব্যবসায়ী রাজু উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব আলী’র ছেলে। আটকের সময় রাজুর কাছ থেকে দুই গ্রাম হিরোইন এবং সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদ পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের পরামর্শ ও দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকশ টিম রাধানগর ঘোড়া ডাঙ্গার মাদক ব্যবসায়ী রাজুর বাড়ীতে আকষ্মিকভাবে অভিযান পরিচালনা করে। এ অভিযানে দুই গ্রাম হিরোইন ও সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপিসহ রাজু রায়হানকে আটক করতে সক্ষম হয় আটোয়ারী থানা পুলিশ। হিরোইন ও ভারতীয় রুপিসহ এজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ৮ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-০৮, তারিখ ১৫/০৬/২০২৬ ইং। তিনি বলেন, মাদক জিরো টলারেন্স নীতি নিয়ে আটোয়ারী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
:
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com