অনলাইন ডেস্:
দেশের বাজারে টানা দামের ওঠানামার মধ্যে আবারও কমানো হলো স্বর্ণের মূল্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়, যা আগের দিনের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম।
আরও পড়ুন :৬৩৯ বোতল ফেন্সিডিলসহ আটক রানা আহমেদের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
এর আগে, ২৮ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারে দামের অস্থিরতার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন :শিক্ষার্থীকে বাঁশের লাঠি দিয়ে মারধর, দামুড়হুদায় দুই শিক্ষকের বিরুদ্ধে ইউএনওতে অভিযোগ
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com