
মায়ের অভিযোগে মাদক সেবী ছেলেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার সাহা এ রায় দেন।
মাদক সেবী সজল আহম্মেদ (৩২) আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের ছের আলীর ছেলে।
আদালত সূত্রে জানাগেছে, সজল দীঘদিন ধরে মাদকদ্রব্য ট্যাপেন্টা সেবন করে আসছে। এতে পরিবার তাকে নিষেধ করলেও কোন নিষেধ শোনে না। মাদক সেবনের টাকার জন্য তার মা সহ পরিবারের লোকজনকে ধরে মারপিট করে। এছাড়া বাড়ির জিনিসপত্র গোপনে বিক্রি করে মাদক সেবন করে। বৃহস্পতিবার সকালে সজলের মা পেতি খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার সাহার নিকট হাজির হন। এমন অভিযোগের ভিত্তিতে সজলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিস কুমার সাহা বলেন, সজলের মায়ের অভিযোগে পুলিশের সহযোগীতায় তার বাড়ি থেকে সজলকে আটক করা হয়। পরে তার বিছানার নিকট থেকে ২পিস ট্যাপেন্টা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com