
সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
আশুলিয়ায় ৭বছরের শিশু ধর্ষণ চেষ্টায় একজন কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার বেরুণ এলাকর মানিকগঞ্জ পাড়ায় এঘটনা ঘটে।
আটক ইউসুফ (৩৮) গাজীপুর জেলা কালিগঞ্জ থানার হরিদাপপুর গ্রামের রফিকুলের ছেলে। সে মানিকগঞ্জ পাড়ার করম আলীর বাড়িতে ভাড়া থেকে চটপটি বিক্রি করতো।
জানা যায়, ভুক্তভোগী শিশুর দিনমজুর বাবা এবং পোশাক শ্রমিক মা সকালে কাজে গেলে অন্য শিশুদের সাথে দুপুরে পাশের বাসায় খেলতে যায়। এসময় ইউসুফ নামের এক ভাড়াটিয়া ভুক্তভোগীকে জোর করে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী শিশু চিৎকার করলে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
পড়ে মা বাবা কাজ শেষে বাসায় আসলে মেয়ের কাছে এসব কথা শুনে সন্ধ্যায় ইউসুফের কাছে বিষয়টি জানতে যায়। এসময় বাড়ির ম্যানেজার সোহাগসহ কয়েকজন মিলে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে।
এরই এক পর্যায় স্থানীয় কেউ একজন ৯৯৯ ফোন দিলে রাত ১১টারদিকে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
এর আগে দুপুরে শিশু মেয়েটি যখন রুম থেকে বেরিয়ে কান্নাকাটি করে বিস্তারিত বলার চেষ্টা করে তখন বাড়ির ম্যানেজারের স্ত্রী শিশু মেয়েটির গালে কয়েকটি থাপ্পর মেরে তাড়িয়ে দেয় বলে জানিয়েছে ভুক্তভোগী শিশু।
এরও আগে একই বাসায় ৮বছর বয়সের আরেক শিশু মেয়েকে এই ইউসুফ ধর্ষণ করে বলে জানিয়েছে পাশের বাড়ির ভাড়াটিয়ারা। সেই ঘটনা ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিশু ও তার মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com