
অনলাইন ডেস্ক।।
বঙ্গভবন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ জোহর অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির সচিবরাসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবির।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com