অনলাইন ডেস্ক।।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বুধবার (২৬ নভেম্বর) শিক্ষা বোর্ডের প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে হবে।
এছাড়া জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচি, নির্দেশনা ও বিস্তারিত তথ্য যথাসময়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com